1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

জামায়াত ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে : সিইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১২
  • ১৩৯ Time View

প্রধান নিবাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ জানিয়েছেন, গঠনতন্ত্র সংশোধন সম্পর্কিত নির্বাচন কমিশনের (ইসি) চিঠির জবাব দিয়েছে জামায়াত। মঙ্গলবার ইসিতে স্বাধীনতাবিরোধী ও ধর্মভিত্তিক এ রাজনৈতিক দলের চিঠি এসে পৌঁছেছে।গতকাল বুধবার দুপুরে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি আরো বলেন, চিঠিতে জামায়াত ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে।

এ সময় চাওয়ার পেছনে যৌক্তিক কোনো কারণ থাকলে অবশ্যই তাদের সময় দেওয়া হবে।�ইসির উচিত জামায়াতকে নিষিদ্ধ করা�- আইনমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে সিইসি বলেন, আরো যাচাই করার ও খতিয়ে দেখার পর ইসি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সে সময়ও তাদের সঙ্গে কথা বলা যাবে।উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ