1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানে শূন্য পাস, কমেছে জিপিএ-৫ নিয়ম অনুযায়ী সিলেট টেস্টে মুমিনুল ভাই খেলতে পারবেন না: শান্ত বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত ভারতের নিচে নেমে গেল বাংলাদেশ, শান্তর চোখে ‘ফাইনাল কঠিন’ মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট

জাপান মাতিয়ে দেশে ফিরেছেন কৃষ্ণা-স্বপ্নারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭
  • ১৫৩ Time View

প্রতিদ্বনন্দিতমূলক কোনো টুর্নামেন্ট নয়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল জাপানে গিয়েছিল একটি ফেস্টিভালে অংশ নিতে। জাপানের ওসাকায় জে-গ্রিন সাকাই নারী ফেস্টিভালে বাংলাদেশের মেয়েরা অংশগ্রহণকারী দলগুলো এবং স্থানীয় আয়োজকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। কৃষ্ণা-স্বপ্নারা জাপান মাতিয়ে এবং ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করে দেশে ফিরেছেন সোমবার রাতে।

এ ফেস্টিভালে বেশিরভাগ দলই ছিল জাপানের। বাইরের দল ছিল বাংলাদেশ আর থাইল্যান্ড। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্ব। থাইল্যান্ডের ওই কঠিন পরীক্ষার প্রস্তুতি হিসেবে বাফুফে মেয়েদের জাপানের এ ফেস্টিভালে অংশ নেয়ার সুযোগ করে দেয়। আগামী মাসে দলটিকে সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

দেশে ফিরে অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার বলেছেন,‘এ সফরের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের চেষ্টা ছিল মাঠে অভিজ্ঞতার সবটুকু দিয়ে ভালো ফল করতে। সতীর্থদের পারফরমেন্সে আমি খুশি। থাইল্যান্ডের টুর্নামেন্টে এ অভিজ্ঞতা কাজে লাগবে। সেখানে জাপান ও থাইল্যান্ডও খেলবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ