1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জাপানের কাছে ৪ গোল হজম করল জার্মানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০ Time View

জার্মানি চারবারের বিশ্বকাপজয়ী দল। সে তুলনায় জাপান একটি পুঁচকে দল। বিশ্বকাপে সর্বোচ্চ অর্জন তাদের দ্বিতীয় রাউন্ড। কিন্তু সাম্প্রতিক সময়ে জাপান যেন বড় দুঃখ হয়ে দেখা দিয়েছে জার্মানির জন্য। কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই জাপানের কাছে ২-১ গোলে হেরে বাজে সূচনা হয়েছিল জার্মানদের। যে কারণে শেষ পর্যন্ত তাদের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল।
বিশ্বকাপের প্রায় ৯ মাস পর আবারও মুখোমুখি হলো দুই দল। এবার ফিফা প্রীতি ম্যাচে। কিন্তু বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ তো জার্মানরা নিতেই পারেনি, উল্টো গো হারা হারতে হলো তাদের । জাপানের কাছে ৪-১ গোলে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

তুরস্কের ইস্তাম্বুলের ভল্কসওয়াগেন এরেনায় অনুষ্ঠিত এই ম্যাচে জার্মানরা এভাবে হেরে যাবে, কল্পনাও করতে পারেনি। ইউরোপের অন দলগুলোকে খেলতে হচ্ছে ইউরো-২০২৪ এর বাছাই পর্ব। জার্মানি হচ্ছে ২০২৪ সালের স্বাগতিক। যে কারণে, তারা খেলছে প্রীতি ম্যাচ। কিন্তু সেই প্রীতি ম্যাচটি তাদের জন্য সুখকর হলো না।
জার্মানি যে ধীরে ধীরে উল্টো পথে হাঁটছে, তা স্পষ্ট তাদের পারফরম্যান্সে। এ নিয়ে টানা তিনটি ম্যাচে হারল জার্মানরা। এর আগে কলম্বিয়ার কাছে ২-০ এবং পোল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছিল তারা। ইউরো-২০২৪ শুরুর মাত্র ৯ মাস আগে এই বাজে পারফরম্যান্স জার্মান ফুটবল কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।
শুধু তাই নয়, গত ১৭টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে জার্মানি। একের পর এক হারের কারণে কোচ হান্সি ফ্লিকের চাকরিই হুমকির মুখে পড়ে গিয়েছে এখন। আগামী বুধবার তারা মুখোমুখি হবে বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সের।
ম্যাচের ১১তম মিনিটেই গোলের সূচনা করে জাপান। জুনিয়া ইতোর গোলে এগিয়ে যায় ব্লু সামুরাইরা। ১৯তম মিনিটে সেই গোলটি শোধ করে জার্মানি। বায়ার্ন তারকা লেরয় সানে গোল করে দলকে সমতায় ফেরান।
এরপরই প্রতিরোধ ভেঙে যায় জার্মানির। ২২ মিনিটেই আবার জাপানকে এগিয়ে দেন আইশে উয়েদা। ২-১ গোলেই ম্যাচ এগিয়ে যাচ্ছিল। এমনকি এই ব্যবধানেই শেষ হতে যাচ্ছিল ম্যাচটি। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে, ৯০তম মিনিটে তৃতীয় গোল করে বসেন তাকুমা আসানো।
এর দুই মিনিট পর আবারও গোল। এবার ইনজুরি সময়ে (৯০+২) গোল করে জার্মান পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আও তানাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ