1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো

জাতীয় পার্টির সাবেক নেতার মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০১৬
  • ২০২ Time View

1878রাজধানীর রূপনগর থেকে জাতীয় পার্টির নেতা সৈয়দ মিজানুর রহমান হিমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রূপনগরের ইস্টার্ন হাউজিং বরইতলা বেড়িবাধ এলাকার একটি প্লট থেকে হিমুর মরদেহটি উদ্ধার করা হয়। হিমু জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় ছাত্র সমাজের সাবেক আহ্ববায়ক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতলুবুর রহমান বলেন, সকাল ১০টায় হিমুর মরদেহ দেখে এলাকাবাসী পুলিশের খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

হিমুর গলায় দাগ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার মরদেহের পাশ থেকে একটি তার (ক্যাবল) উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে হত্যা করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানান মোতলুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ