1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

জাতীয় ঐক্য গড়ে তুলে সন্ত্রাসী জঙ্গি হামলার মোকাবেলা করতে হবে : রওশন এরশাদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১৬
  • ২২২ Time View

rawshanসংসদ ভবন, ১৯ জুলাই, ২০১৬ (বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, সবাই মিলে-মিশে জাতীয় ঐক্য গড়ে তুলে সন্ত্রাসী-জঙ্গি হামলার মোকাবেলা করতে হবে।
তিনি আজ জাতীয় সংসদে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে (রেস্টুরেন্ট), শোলাকিয়া, পবিত্র মদিনা ও ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী জঙ্গি হামলায় ১৪৭ বিধিতে আনিত নিন্দা প্রস্তাবের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।
সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম প্রস্তাবটি উত্থাপন করেন।
তিনি এসব ঘটনা শক্ত হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যেই গুলশান-শোলাকিয়ায় এ হামলা চালানো হয়েছে। একটি মহল দেশের বেকার শিক্ষিত ছেলেদেরকে বিপথগামী করায় উদ্বুদ্ধ (মোটিভেশন) করে এসব ঘটনা ঘটাচ্ছে। তিনি এ জন্য দেশে অধিক পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার যুবকদের কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। সাথে সাথে ছেলে-মেয়েদের খোঁজ-খবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘আমাদের সবাইকে মিলে-মিশে এ ঘটনার মোকাবেলা করতে হবে। দেশের প্রতি বিদেশীদের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ