1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

জাতীয় ঐক্য গড়ার আহবান খালেদার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২
  • ২৮১ Time View

দেশের গণতন্ত্র রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিজয় দিবস উপলক্ষে শনিবার রাতে এক বাণীতে তিনি এ আহবান জানান।

সেইসঙ্গে বিএনপি চেয়ারপারসন দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বাণীতে খালেদা জিয়া বলেন, আধিপত্যবাদী শক্তি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।

“এই নীলনকশা বাস্তবায়নে এ দেশেরই কিছু চিহ্নিত মহল মদদ যুগিয়ে চলেছে। তাই ওই অপশক্তির হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে স্বাধীনতা যুদ্ধের চেতনায় আমাদেরকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’’

বাণীতে আরো বলা হয়, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। মানুষের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে। কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে।

খালেদা জিয়া স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

“আমি এই মহান বিজয়ের দিনে সেসব অকুতোভয় বীর সেনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই।’’

একাত্তরের মুক্তিযুদ্ধে দেশের অগণিত নারীর আত্মাত্যাগের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিরোধী দলীয় নেতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ