1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫১ Time View

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে।

গতকাল (সোমবার) নিউইয়র্কে জাতিসংঘের সদরদফতরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়।

নির্বাচনে জয়ী হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এক প্রতিক্রিয়ায় বলেন, ‘উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার অবদান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক। বর্তমান বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বাংলাদেশ অবিচল বিশ্বাস রাখে।’

এদিকে, ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ হলেও এবার ভোটে অংশ নেয় ১৯১টি দেশ।

আবদুল্লা শহিদ সাধারণ পরিষদের বর্তমান ও ৭৫তম অধিবেশনের সভাপতি তুরস্কের কূটনীতিক ভোলকান বোজকিরের স্থলাভিষিক্ত হবেন।

সোমবারের নির্বাচনে বাংলাদেশের সঙ্গে ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে কুয়েত, ফিলিপাইন এবং লাওস ।

প্রসঙ্গত, এর আগে ২০১৬-১৭ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেয়। সেটি ছিল ৭১তম অধিবেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ