1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা এখন সময়ের দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৮
  • ১০৫ Time View

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত ৮টার দিকে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে ‘জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হোক বাংলা’ সমর্থনে ই-ভোটিং ক্যাম্পেইন উদ্ধোধন করেন নরসিংদী সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ সেলিম রেজা।

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোরশেদ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মানিক, ক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী, সাবেক সাধারণ সম্পাদক এম এ আওয়াল, মাখন দাশ, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুল আমিন চৌধুরী ও জাগো নিউজের নরসিংদী প্রতিনিধি সঞ্জিত সাহা। এ সময় বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

Narsingdi-Bengoli-1

প্রধান অথিতির বক্তব্যে ইউএনও সেলিম রেজা বলেন, বাংলাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের এই দাবি শতবাগ যৌক্তিক। কারণ পৃথিবীতে প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ এই ভাষায় কথা বলেন। যা অন্য ভাষাভাষি মানুষের চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, ১৯৫২ সালে দেশে মাতৃভাষা বাংলার দাবি আদায় হয়েছে। পরে ভাষা আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর প্যারিসের এক সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয় ইউনেস্কো। কিন্ত এত বছরেও বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে মর্যাদা পায়নি। তাই বাংলা ভাষাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

Narsingdi-Bengoli-2

আলোচনা সভা শেষে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা বংলার দাবিতে ই-ভোটিং করা হয়। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে বাংলা ভাষার সমর্থনে ভোট প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ