1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাংক ধসের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগ বর্ণাঢ্য আয়োজনে শুরু সাফ ফুটবল উৎসব চরম জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ, তালিকায় বাংলাদেশও ৫০টি বিশ্ববিদ্যালয়ে চালু হবে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র: ইউজিসি চেয়ারম্যান রাশিয়ার কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএনজি-এলপিজি সরবরাহ পেতে চায় বাংলাদেশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ঢাকায় ইউএস ট্রেড শো শুরু নিহত সেনাসদস্যের মরদেহ যাচ্ছে ফরিদপুরে রুয়েটে আন্তঃবিভাগ ফ্রেশার্স ক্রিকেট টুর্নামেন্ট শুরু দেশে আরও তিনটি নতুন সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে সাত নির্দেশনা

জাকারবার্গের সম্পদ বেড়েছে ১ হাজার ২০ কোটি ডলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬২ Time View

মার্ক জাকারবার্গ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা। বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের একজন তিনি। এরই মধ্যে তার সম্পদ ১ হাজার ২০ কোটি ডলার বেড়েছে। সম্পদ বৃদ্ধিতে এটি তার তৃতীয় বৃহত্তম রেকর্ড।
বর্তমানে জাকারবার্গের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩০ কোটি ডলারে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুসারে, তিনি এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।
গত বছর শেয়ারবাজারের পতনের কারণে সাত হাজার ১০০ কোটি ডলার বা ৫৭ শতাংশ সম্পদ হারান জাকারবার্গ। ওই সময় বিশ্বের অনেক প্রযুক্তি বিলিয়নিয়ারের ব্যক্তিগত সম্পদ কমে যায়।
ওই বছরের সেপ্টেম্বরে ৫ হাজার ৪৬০ কোটি ডলারের সম্পদ নিয়ে ২০তম ধনীতে পরিণত হন তিনি। এই অবস্থান ছিল আগের বছরের চেয়ে তিন ধাপ নিচে।
গত বছরের একই প্রান্তিকের তুলনায় মুনাফা ২৪ শতাংশ কমলেও বৃহস্পতিবার ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার শেয়ার দর প্রায় ১৪ শতাংশ বেড়েছে।
তথ্যসূত্র : ব্লুমবার্গ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ