1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

জলবায়ু সম্মেলন শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৪৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু বিষয়ক ‘কপ-২৬ শীর্ষ সম্মেলন’ এবং উচ্চপর্যায়ের বৈঠকে যোগদান শেষে লন্ডনের উদ্দেশ্যে গ্লাসগো ছেড়েছেন।

স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) দুপুরে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে গ্লাসগো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর দেড়টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর জলবায়ু সম্মেলন এবং বিশ্ব নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে গ্লাসগো পৌঁছান। দুই সপ্তাহের এ সফরে তিনি যুক্তরাজ্য ও ফ্রান্সের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ