1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

জলবায়ু ঝুঁকির তালিকায় এবারও ষষ্ঠ বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭
  • ৫৯ Time View

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির তালিকায় এবারও ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচের ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮’-তে এ তথ্য উঠে এসেছে। ২০১৬ সালেও বৈশ্বিক জলবায়ু ঝুঁকির সূচকে ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ।

সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হন্ডুরাস। এরপর রয়েছে হাইতি (২), মিয়ানমার (৩), নিকারাগুয়া (৪) ও ফিলিপাইন (৫)। ১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্বের ২০০টি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মোট ৮৫৯ জন মারা গেছেন। ওই সময়ে আর্থিক ক্ষতি হয়েছে দুই লাখ ৩১ হাজার কোটি ডলার।

গত ২০ বছরে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতি, সর্বমোট মৃতের সংখ্যা, প্রতি ১০০ জনের বিপরীতে মৃতের সংখ্যা, ক্রয়ক্ষমতার সমতার নিরিখে ক্ষতি এবং জিডিপি অনুপাতে ক্ষতির পরিমাণ এই ‘নির্দেশক’ বিশ্লেষণ করে এবারের সূচক তৈরি করেন জার্মান ওয়াচের বিশেষজ্ঞরা। প্রতিবছরই বিগত ২০ বছরের ক্ষয়ক্ষতির হিসাব ধরে এই সূচক তৈরি করে থাকে জার্মান ওয়াচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ