1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আহ্বান আতিকের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫০ Time View

সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমি যখন করোনা আক্রান্ত হয়েছিলাম তখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছি। এমন চিকিৎসা আমি কোথাও পাইনি। আমি বলতে চাই, সরকার যে হাসপাতাল তৈরি করেছে সেগুলোতে জনপ্রতিনিধিরা যাতে সেখানে যান। জনপ্রতিনিধিরা ওই হাসপাতালে গেলে ডাক্তার, নার্স ও কর্মরত সবাই অনেক খুশি হয়।

আজ রবিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি করোনা হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উত্তর সিটি করপোরেশন আইসোলেশন সেন্টার চালুর উদ্যোগ নিয়েছিল সেখানেই প্রাথমিকভাবে ২৫০ বেড দিয়ে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে এদিন থেকে।

গত বছর অক্টোবরে করোনা আক্রান্ত হয়েছিলেন মেয়র আতিক। একই সময়ে ডিএনসিসির বেশ কয়েকজন কর্মকর্তাও আক্রান্ত হয়েছিলেন।

করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়ার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে আতিক বলেন, কুর্মিটোলা হাসপাতালে যেতে চাইলাম। তখন হাসপাতালের ডিজি বিগ্রেডিয়ার জামিল আমাকে জিজ্ঞাসা করলেন যেতে চাই কি না। আমি বললাম অন্যরা চিকিৎসা নিলে আমি কেনো যাবো না? আপনারা জেনে খুশি হবেন, আমরা ২১ জন ভর্তি হয়েছিলাম। আল্লহর রহমতে সরকারি হাসপাতাল থেকেই সুস্থতা পেয়েছি।

সশস্ত্র বাহিনী পরিচালনায় ডিএনসিসির নতুন হাসপাতালে ৫০ বেডের আইসিইউ, ৫০ বেডের জরুরি সেবা (মেডিসিন), ১৫০টি কোভিড-নাইন্টিন আইসোলেটেড রুম দিয়ে যাত্রা শুরু করা হলো। পর্যায়ক্রমে এপ্রিল মাসের শেষ নাগাদ হাসপাতালটি পুরো চালুর পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ