1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

জনগণের অর্থে নির্মিত ক্যানসার হাসপাতালের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০১৪
  • ২১৭ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে রাজধানীর উত্তরায় আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের বৃহত্তম ক্যানসার হাসপাতাল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে ক্যানসার চিকিত্সার নতুন দিকের সূচনা হলো। একই সঙ্গে তিনি জনগণের অর্থে নির্মিত এ প্রতিষ্ঠানকে জনগণের সেবায় উত্সর্গ করার জন্য আহছানিয়া মিশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, সাধারণ মানুষ বিশেষ করে ক্যানসার রোগীরা যাতে অতি সহজে এবং কম খরচে এখানে চিকিত্সার সুযোগ পায়, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সার্বক্ষণিক দৃষ্টি রাখবে।’ ক্যানসার ও সাধারণ উভয় ধরনের রোগীর চিকিত্সার জন্য হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকার সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী এ প্রতিষ্ঠানটিকে ক্যানসার চিকিত্সার ক্ষেত্রে একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, সব ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে দেশকে এগিয়ে নিতে সবাই একত্রে কাজ করি। তাহলেই বিশ্ব দরবারে বাংলাদেশের মাথা উঁচু হবে।’ বিশাল এ প্রতিষ্ঠানটি তৈরি করতে যাঁরা অকুণ্ঠচিত্তে অর্থ সাহায্য করেছেন, প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, ঢাকা আহছানিয়া মিশনের উপদেষ্টা ও আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রফিক-উল হক। বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ