1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ছাত্রলীগে ছাত্ররা, ছাত্রদলে বাবারা: হাছান মাহমুদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ১১৯ Time View

hasan mahmudআওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন- ছাত্রলীগে নেতা হন ছাত্ররা, ২৭ বছরের বেশি কেউ ছাত্রলীগে নেতা হতে পারেন না। অন্যদিকে ছাত্রদলের নেতা হন ছাত্রের বাবারা।

রাজধানীর সেগুনবাগিচায় কাজী বশির মিলনায়তনে আজ সোমবার দুপুরে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ছাত্রদলে যারা নেতা হয়েছে তারা ছাত্রের বাবা। খালেদা জিয়া ছাত্রের বাবাদের কাছে নেতৃত্ব দিয়েছেন। এর মাধ্যমে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ম প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার নিজ দলের নেতাদের দ্বারাই নিজ কার্যালয়ে বন্দি থাকেন। এবার দেশে নৈরাজ্য সৃষ্টি করা হলে দেশের জনগণ বিএনপিকেই সারাদেশে তালাবদ্ধ করে রাখবে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি নিজেদের মধ্যে মারামারি করলেও ষড়যন্ত্র বন্ধ নেই। বিএনপি বিষধর সাপ। যে কোনো সময় এই সাপ ফণা তুলতে পারে। তাই বিএনপির বিষদাঁত ভেঙে দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বনেত্রী। শেখ হাসিনা জাতিসঙ্গে নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেন। এ জন্য এবার প্রথমবারের মতো এক দেশ থেকে সিপিএ ও আইপিও নির্বাচনে শেখ হাসিনার পক্ষে স্পিকার ও সাবের হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি জিন্নাত আলী জিন্নাহ, ঢাকা মহানগর সভাপতি মো. শাহাদাত হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ