1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন শাভেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ এপ্রিল, ২০১২
  • ২১৫ Time View

কিউবায় চিকিৎসা গ্রহণ শেষে রাজধানী কারাকাসে ফিরে এসেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের ভেনিজুয়েলা প্রত্যাবর্তনের সংবাদ প্রচারিত হয়। ক্যানসারে আক্রান্ত শাভেজ চিকিৎসা নেওয়ার জন্য প্রায় ১১ দিন আগে কিউবার রাজধানী হাভানা গিয়েছিলেন।

বৃহস্পতিবার সকালের দিকে রাজধানী কারাকাসে অবতরণের পর শাভেজকে সুস্থ ও সতেজ দেখাচ্ছিলো। এ সময় তাকে দেশের ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য সহযোগীদের সঙ্গে আলাপে ব্যস্ত থাকতে দেখা যায়।

ভেনিজুয়েলার জনপ্রিয় এই প্রেসিডেন্ট আগামী মেয়াদেও নির্বাচিত হওয়ার জন্য অক্টোবর মাসে অনুষ্ঠেয় আসন্ন নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মার্চ থেকে শাভেজ কিউবায় নিয়মিত রেডিও থেরাপি নিচ্ছেন। গত ফেব্রুয়ারি মাসে তার শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়।

তবে তার শরীরের প্রথম টিউমার অপসারণ করা হয় গত বছরের জুন মাসে। এর পর থেকেই তাকে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

গত মঙ্গলবার তিনি সর্বশেষ ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন। কিউবা থেকে টেলিফোনে দেওয়া বক্তৃতায় তিনি তার মৃত্যুর গুজব ছড়ানোর জন্য নিন্দুকদের তীব্র সমালোচনা করেন। তার শারীরিক পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক আছে বলেও এ সময় দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ