1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সাকিব!

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৮৩ Time View

আঙ্গুলের চোট বড় বেশি ভোগাচ্ছে সাকিব আল হাসানকে। ইতিমধ্যেই তার অনুপস্থিতির বিশাল প্রভাব পড়েছে দলের মধ্যে। শ্রীলঙ্কার কাছে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দেখা হয় সাকিবের অনুপস্থিতিকে। আশা ছিল, আঙ্গুলের চোট কাটিয়ে শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতেই ফিরবেন সাকিব; কিন্তু বাম হাতের কনিষ্ট আঙ্গুলের উপরের অংশে চিড়ে যাওয়ার কারণে অন্তত ১০টি সেলাই দিতে হয়েছে। যে কারণে খুব সহসা যে তার আঙ্গুলের এই চোট ভালো হবে সে লক্ষ্মণ নেই। সুতরাং, নিদাহাস ট্রফিতেও তার খেলার সম্ভাবনা একেবারেই নেই।

আঙ্গুলের চিকিৎসার জন্য দেশীয় চিকিৎসার পর সাকিব স্মরণাপন্ন হয়েছিলেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দুইজন অর্থোপেডিক সার্জনের। সেখান থেকে সাকিবের আঙ্গুলে থেরাপি দেয়ার কথা বলা হয়। বিসিবি থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, দেশেই সাকিবের হাতে সেই থেরাপি দেয়া হবে।

তবে, আরও উন্নত চিকিৎসার জন্য সাকিব আল হাসানের অস্ট্রেলিয়া যাওয়ার কথা শোনা যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে তার অস্ট্রেলিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তার আঙ্গুলের চিকিৎসার সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেয়া হয়েছে অস্ট্রেলিয়ায়। সেখানকার চিকিৎসকের পরামর্শেই অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ বিষয়ে নিশ্চিত তথ্য জানিয়ে জাগো নিউজকে বলেন, ‘৬ তারিখ প্রথমে শ্রীলঙ্কায় যাবেন সাকিব। সেখান থেকেই চিকিৎসার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাবেন তিনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ