1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

চলতি মাসেই রাজশাহীতে গ্যাস সরবরাহ: পেট্রোবাংলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১২
  • ২৩২ Time View

রাজশাহীতে গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলা প্রস্তুত। চলতি মাসের কোনও একদিন রাজশাহীতে পাইপ লাইনে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।

রাজধানীর কারওয়ান বাজার পেট্রো সেন্টারে মঙ্গলবার দেশের প্রাকৃতিক গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ ও ৩ বছরের সাফল্য তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হোসেন মনসুর জানান, দেশের ২৪টি গ্যাসক্ষেত্রে প্রাক্কলিত (প্রমাণিত ও সম্ভাব্য) গ্যাস মজুদ রয়েছে ৯ দশমিক ৮৭ ট্রিলিয়ন কিউবি ঘনফুট (টিসিএস)। বিগত ৩ বছরে গ্যাস সেক্টরে অনেক সাফল্য থাকলেও অবৈধ সংযোগ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, দেশে বর্তমানে ২৪টি গ্যাসক্ষেত্রের মধ্যে উৎপাদনে রয়েছে ১৮টি। এসব গ্যাসক্ষেত্র থেকে ৮১টি কূপ দিয়ে গ্যাস উৎপাদন করা হয়।

বর্তমান সরকারের আমলে দৈনিক ৫শ ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ