1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন খুলনা বিভাগে এক দিনে ডেঙ্গু ও হামে ৮ জনের মৃত্যু

চলতি বছর মক্কায় পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ১১০ Time View

আসন্ন পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে মোট পাঁচজন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদের সকলেই মক্কা আল-মোকাররমায় মারা যান। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৬ আগস্ট (রোববার) মো. বাদশা হোসেন নামে এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিএম- ০৮৬৫৯০৯ ও পিলগ্রিম নম্বর- ০০৮৫১১৮।

এর আগে ৫ আগস্ট মক্কা আল-মোকাররমায় মো. জাহাঙ্গীর কামাল (৬৬) ইন্তেকাল করেন। নাটোর জেলার এই বাসিন্দার পাসপোর্ট নম্বর- বি কে-০৩৯৩৬৩৯ এবং পিলগ্রিম আইড-০৭১৯০৮১।

গত ২ আগস্ট রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএন-০৬০৭০২৬। পিলগ্রিম আইডি- ০৫৯৮১৫৯।

১ আগস্ট মারা যান বরিশাল জেলার মুলাদী থানার মো. ফরিদ উদ্দীন (৬১)। তার পাসপোর্ট নম্বর- বিএম- ০৯৫৩৫৫৫, পিলগ্রিম নম্বর ০১৫২২১১।

এর আগে ২৮ জুলাই নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ(৭৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর- বি এম-০৯২৩২৫৩ ও পিলগ্রিম নম্বর-০০৩৬২১৭।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ