1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বজ্রপাতের শঙ্কা এক সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ: শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে: হুমায়ুন কবির উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ ১৫ নভেম্বর ট্রাস্ট ব্যাংকের সেবা এখন বিকাশ অ্যাপে

গয়েশ্বর আলালের রিমান্ড নামঞ্জুর, কারাগারে প্রেরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জানুয়ারি, ২০১৫
  • ১২৬ Time View

alal11গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে ১০ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

রবিবার শাহাবাগ থানায় দায়ের করা মামলায় আলালকে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এবং চকবাজার থানার মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।  রিমান্ড ও জামিন আবেদনের শুনানি শেষে আদালক পৃথক এ আদেশ দেন।

এদিকে, তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে ১০ কার্যদিবসের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

উল্লেখ্য,  ২৫ ডিসেম্বর ভোরে গয়েশ্বর চন্দ্র রায়কে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয় এমপি ছবি বিশ্বাসের উপর হামলা মামলার আসামী দেখানো হয় এবং ২৭ ডিসেম্বর রাতে লালমাটিয়ার বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ