1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

গ্রামীণ ব্যাংককে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় ব্যাংক: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩
  • ১২৬ Time View

গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণব্যাংক আইনের নতুন যে সংশোধনী আনা হচ্ছে তার আওতায় বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে আসবে গ্রামীণব্যাংক। যেটি এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের বাইরে।

অর্থমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি- গ্রামীণ ব্যাংক মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হয় না। কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণ সংস্থার অধীনে আনতে হবে। তাই আমরা গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অধীনে আনার চিন্তা করছি। এ লক্ষ্যে নতুন আইন হচ্ছে।

এদিকে সরকার ইউনূসের সঙ্গে আইনি লড়াই করবে বলে তিনি জানান। তিনি বলেন, এ বিষয়ে সুপ্রিম কোর্ট কি রায় দেবেন তবে জানি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ