1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০১৬
  • ২১৭ Time View

lgedঢাকা, ১৯ জুলাই ২০১৬ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গ্রামীণ অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিকল্প নেই।
তিনি বলেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচি সঠিকভাবে পরিচালনার মাধ্যমে দেশের সাধারণ মানুষের দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, ক্ষুদ্র ঋণ কর্মসূচির সুফলকে সঠিকভাবে কাজে লাগাতে কার্যকরী ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য বিআরডিবি’র বোর্ড সদস্যসহ সংশ্লিস্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আজ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র ৪৬তম বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মশিউর রহমান রাঙ্গাঁ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়সহ বোর্ডের সদস্য ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বিআরডিবি’র বিগত বছর সমূহের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ