1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন

‘গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্যাপক হারে বাড়াতে হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৩৫ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্যাস অনুসন্ধান কার্যক্রম ব্যাপক হারে বাড়াতে হবে। আগামী ছয় মাস থেকে এক বছরের ভেতর আমরা নতুন গ্যাস ক্ষেত্র দেখতে চাই। স্বল্প মেয়াদি বাস্তবধর্মী পরিকল্পনা নিন। শুষ্ক-পরিত্য ক্ত পুরাতন গ্যাস ক্ষেত্র হতে অ-প্রথাসিদ্ধ (Unconventional) বা নতুন কোনো প্রযুক্তি বা পদ্ধতি ব্যবহার করে গ্যাস প্রাপ্তির বিষয়েও উদ্যোগ নেয়া প্রয়োজন।আজ বৃহস্পতিবার তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ‘পেট্রোবাংলা ও বাপেক্সের কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা  সভায় এসব কথা বলেন।তিনি বলেন, বাপেক্সের সক্ষমতা বাড়ানো আবশ্যক কিন্তু এর উদ্যোগ বাপেক্সকেই নিতে হবে। থ্রি ডি/ টু ডি জরিপের পরিধি বাড়িয়ে যথাসম্ভব নিখুঁত ড্রিলিং পয়েন্ট নির্ধারণ করা প্রয়োজন। আমরা গ্যাস চাই, যথাযথ পরিকল্পনা নিয়ে আসুন, প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মীর মো. আব্দুল হান্নান সভায় জানান যে, ড্রিলিং ইঞ্জিনিয়ারসহ নতুন লোকবল ও পরামর্শক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। গত ৫ মার্চ ২০২০ শ্রীকাইল পূর্ব-১ আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন খননকৃত কূপ হতে গ্যাস পাওয়া গেছে। মজুদ গ্যাসের পরিমাণ প্রায় ৫০ বিসিএফ।ভার্চুয়াল এ সভায় এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান ও পেট্টোবাংলার চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ