1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

গৌরী সেনের বাড়িতে হঠাৎ দেখা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৪ Time View

592বাংলা প্রবাদে গৌরি সেন খুব পরিচিত। কথায় কথায় আমরা প্রায়ই বলে উঠি ‘টাকা যা লাগে, দেবে গৌরী সেন’। অনেকেরই হয়তো জানা নেই এই গৌরী সেন কোনো কল্পনার নাম নয়। তিনি বাস্তবেরই মানুষ ছিলেন।

ধারনা করা হয় সপ্তদশ বা অষ্টাদশ শতাব্দীতে দানবীর জমিদার হিসেবে সুনাম ছড়িয়েছিলো তার। কেউ অর্থ কষ্টে পড়ে তার দুয়ারে গেলে তিনি সাহায্য করতেন। বহু লোককে তিনি বিনাশর্তে ঋণমুক্ত করেছেন পশ্চিম বাংলা কলকাতায় এমন কাহিনি প্রচলিত। এই বিশাল মনের মানুষটির পুরো নাম গৌরীকান্ত সেন।

সেই বিখ্যাত চরিত্রের বাড়িতে হাজির হলো দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‌‘হঠাৎ দেখা’র টিম। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন ওপারের রেশমী মিত্র ও এপারের শাহাদাৎ হোসেন বিদ্যুৎ। বিদ্যুৎ জানান, ‌‘ছবির গল্পের জন্যই গৌরি সেনের বাড়িটি প্রয়োজন ছিলো আমাদের। এখানে বাংলাদেশের মনিরা ইউসুফ মেমী, শঙ্কর চক্রবর্তীসহ আরো অনেকেই শুটিংয়ে অংশ নিয়েছেন।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম ও কলকাতার রেশমী পিকচার্সের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন ও দেবশ্রী রায়।

চট্টগ্রাম রেলস্টেশনে ৫ নভেম্বর থেকে প্রথম এই ছবির শুটিং শুরু হয়। সেখানে টানা দেড় সপ্তাহ দৃশ্যধারণের মধ্য দিয়ে বাংলাদেশ পর্বের শুটিং শেষ হয়েছে।

আগামী ২৫ বৈশাখ বিশ্বকবির জয়ন্তীতে দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়ার কথা রয়েছে ছবিটির। এর আগে জুলাই মাসে ‘হঠাৎ দেখা’র গানের রেকর্ডিং হয়েছে কলকাতায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ