1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন

গোপনে বিয়ে করেছেন মাহি!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯০ Time View

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন; সবকিছু নিয়েই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ডিভোর্সের খবর। প্রাক্তন স্বামী অপুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে।

সিঙ্গেল হিসেবে নতুন জীবন যাপন করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে উঠেছে দ্বিতীয় বিয়ের গুঞ্জন। যদিও বিষয়টি বেশ কয়েকবার গণমাধ্যমে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কখনো গেছেন কৌশলে এড়িয়ে।

এবার নতুন করে বিয়ের খবরটি আলোচনায় এলো সম্প্রতি মাহির এক ফেসবুক পোস্টের পর। সেখানে তিনি দাবি করেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন মাহি। অনেকেরই ধারণা নতুন বিয়ের খবর নিয়ে আসবেন তিনি।

সেই গুঞ্জনের পালে নতুন করে হাওয়া দিলো একটি ছবি, যা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে ছবিতে রাকিব সরকার নামের এক ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে দেখা যাচ্ছে মাহিকে। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। মাহির পরনে শাড়ি আর রাকিবের পরনে পাঞ্জাবি। মূলত পোশাকই উসকে দিচ্ছে দুজনের বিয়ের গুঞ্জনটি। তবে এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি মাহি ও রাকিব।

গত জুন মাসে গাজীপুরের স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং রাকিব সরকারের কাছের একাধিক সূত্র মাহির সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের বিষয়ে তথ্য ছড়ায়। ওই সময় পুরো গাজীপুরে এ বিয়ে নিয়ে আলোচনা হয়েছে। মাহিকে রাকিবের গাড়ি উপহার দেওয়া এবং দুজন মিলে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যাওয়ারও কথা শোনা গিয়েছিল সে সময়।

রবিবার (১২ সেপ্টেম্বর) এক সূত্রে জানা গেছে, গাজীপুরের একটি রিসোর্টে গোপনে বিয়ে সম্পন্ন করেছেন মাহি। সেখানে দুই পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ