1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের সাইক্লিস্টরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭
  • ৮১ Time View

এক লেনে সর্বোচ্চ সংখ্যক মানুষের সাইকেল চালিয়ে বসনিয়া-হার্জেগোভিনার গড়া বিশ্ব রেকর্ডটি ভেঙেছে বাংলাদেশ। বাংলাদেশের ১ হাজার ১৮৬ জন সাইক্লিস্টের এক লেনে সাইকেল চালানোকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। গত বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে তারা এক লেনে একসঙ্গে সাইকেল চালিয়েছিলেন।

মঙ্গলবার গিসেন বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেসের ওয়েবসাইটে স্বীকৃতির বিষয়টি তুলে ধরা হয়।

এর আগে বসনিয়া-হার্জেগোভিনার দখলে ছিল এ বিশ্বরেকর্ডটি। ২০১৫ সালে দেশটির ৯৮৪ জন এক লেনে সাইকেল চালানোর দীর্ঘতম রেকর্ডটি গড়েছিলেন। তারা ২০১০ সালে যুক্তরাষ্ট্রের ৯১৪ জন সাইক্লিস্টের গড়া রেকর্ড ভেঙেছিলেন।

cyclist
গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সকাল সাড়ে ৮টায় কয়েকশ সাইক্লিস্ট বিজয় রাইড শুরু করে। এরপর ফার্মগেট হয়ে বিজয় স্মরণি, মহাখালী হয়ে গুলশান, বাড্ডা পেছনে ফেলে ৩০০ ফুটে সমবেত হন ১ হাজার ১৮৬ জন সাইক্লিস্ট। বিডিসাইক্লিস্ট গ্রুপ এই আয়োজন করেছিল।

তবে সেদিন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না। পরে আয়োজকরা চারজন নিরপেক্ষ প্রত্যক্ষদর্শী, আকাশ থেকে তোলা ছবি ও ভিডিও ফুটেজ, ছয়টি ক্যামেরার আনকাট ভিডিও এবং বিডিসাইক্লিস্টস কর্তৃপক্ষের বাইরে ২৪ জন নিরপেক্ষ পর্যবেক্ষকের প্রতিবেদন গিনেজ বুক কর্তৃপক্ষকের কাছে পাঠিয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ