1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

গাজীপুর নির্বাচনের ফলাফল মেনে নিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০১৩
  • ১৭৮ Time View

জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল মেনে নিতে রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।

শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর শেরেবাংলা নগর নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

রকিবউদ্দিন বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সকলকে ভোট মেনে নিয়ে দেশের গণতন্ত্রের ঐতিহ্য রক্ষা করার জন্য অনুরোধ করছি।

রকিবউদ্দিন আরও বলেন, গাজীপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর আছেন। সেইসঙ্গে বিএনপি সমর্থিত প্রার্থী এমএ মান্নানের পক্ষ থেকে যেসব সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে, সেগুলো তদন্ত করা হচ্ছে।
গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, গণমাধ্যম স্বচ্ছ দৃষ্টি রাখায় দেশ-বিদেশে সবাই নির্বাচন সম্পর্কে জানতে পেরেছে। আমরা মানুষকে ভয়ভীতির ঊর্ধ্বে রেখে ভোটগ্রহণ সম্পন্ন করতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ