1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
৬৩ কোটি টাকা ‘আত্মসাতের’ অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা দেখন বর্মণের আলপনায় যেভাবে বদলে গেল টিকইল গ্রামের পরিচয় টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন সবুজ সিএনজিতে সবুজ নম্বর প্লেট, অপরাধী ধরতে পুলিশের চোখে অন্ধকার স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ-জাপান যৌথ ঘোষণায় বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আগামী বছরের মধ্যে, ঢাকায় আলোচনা শুরু নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন ১ নভেম্বর, পাবেন না অনেকে ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’—কী এর অর্থ? ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মাইক্রোসফটের

গাজায় শরণার্থী শিবিরে আগুনে ২১ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৬০ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ শিশুসহ অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (১৮ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য।
স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে একটি রান্নাঘর থেকে গ্যাস লিক হয়েছে।
এ ঘটনায় উপত্যকার উত্তরাঞ্চলের একটি হাসপাতালের পরিচালক সালাহ আবু লায়লা জানিয়েছেন, জাবালিয়া নামের ঘনবসতিপূর্ণ একটি শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে।
এ ঘটনায় অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। ভিডিওতে দেখা গেছে, একটি ভবনে আগুন জ্বলছে। ভবনের বাইরে লোকজনকে চিৎকার করতে দেখা গেছে। এছাড়া নিহতদের স্বজনরা রাস্তায় কাঁদছে ও প্রার্থনা করছে।
ঘটনাস্থলে ছুটে আসা স্থানীয় একজন জানিয়েছেন, ভবনটিতে জেনারেটর চালানোর জন্য পেট্রোল সংরক্ষণ করা হয়েছিল।
জানা গেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় মোট আটটি শরণার্থী শিবিরের মধ্যে একটি জাবালিয়া। শিবিরগুলোয় প্রায় ৬ লাখ মানুষের বসবাস। আর গাজার মোট বাসিন্দা ২৩ লাখ।
শিবিরটিতে অগ্নিকাণ্ডের ঘটনাকে শুক্রবার (১৮ নভেম্বর) একদিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ