1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি সাইবার সুরক্ষা, গুম প্রতিরোধ ও এসআরবি আইন নিয়ে উদ্বেগ জানিয়ে আইনমন্ত্রীকে অ্যামনেস্টির চিঠি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির

গণহত্যা চালাচ্ছে আইএস

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫
  • ১২৭ Time View

1047মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংখ্যালঘু হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন ব্রিটেনের ৬০ সংসদ সদস্য। এজন্য তারা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে একটি চিঠি দিয়েছেন। খবর বিবিসির।

চিঠিতে ডেভিড ক্যামেরনকে তার প্রভাব খাটিয়ে জাতিসংঘের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আইএসের হত্যাকাণ্ডের ঘটনায় গণহত্যা শব্দটি ব্যবহার করা উচিত। আর এটি করা হলে অপরাধীদের কাছে একটি বার্তা পৌঁছে যাবে। সেটি হচ্ছে ভবিষ্যতে এর জন্য তাদেরকে (আইএস) বিচারের মুখোমুখি হতে হবে।

আইএস জঙ্গিরা ইরাক এবং সিরিয়ায় খ্রিষ্টান এবং ইয়াজিদিসহ সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে হত্যা করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, ইয়াজিদিদের প্রতি আইএসের আচরণ ইরাকে তাদের সম্ভাব্য গণহত্যার একটি প্রমাণ।

এছাড়া মানবাধিকার সংস্থাগুলোও ইরাকের বড় অংশ থেকে সংখ্যালঘু গোষ্ঠীগুলোকে আইএস নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে সতর্ক করে দেয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ