1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম সাভার-আশুলিয়ার ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা গুলি বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চালু

খোকার ধারাবাহিকতায় জনগণ ইশরাককেই বেছে নেবে: রিজভী

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৯ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভানেত্রী শেখ হাসিনাকে পরাজিত করে বিজয়ী হয়েছিলেন সাদেক হোসেন খোকা। এরই ধারাবাহিকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের ভোটাররা খোকাপুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকেই বেছে নেবে।

এলাকাবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ইশরাক হোসেন পুরান ঢাকার সন্তান। তিনি আপনাদেরই মানুষ। সবসময় আপনাদের সঙ্গেই থাকবেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পুরান ঢাকার ধুপখোলা মাঠে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সাহসী যোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান ইশরাক হোসেন ফ্যাসিবাদী শাসনামলে অন্যায়ভাবে আটক বিএনপি নেতাকর্মীদের পুলিশের হেফাজত থেকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ইশরাকের মিছিলে একাধিকবার হামলা হয়েছে, কিন্তু তিনি কখনো মনোবল হারাননি। তার আচরণে তিনি সবসময় সহজ-সরলতা ও সততা দেখিয়েছেন। কখনো চরিত্রে দ্বিচারিতা দেখাননি।

জনসভায় ইশরাকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, রাজাকারদের ভোট দেওয়া যাবে না, একাত্তরের বিরোধীদের ভোট দেওয়া যাবে না।

এরপর ইশরাক হোসেন বলেন, এই নির্বাচনের ওপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। গত ১৭ বছরের শাসনের সংশোধন এবং বাংলাদেশ কোন পথে যাবে, তা এই নির্বাচনেই নির্ধারিত হবে।

তিনি বলেন, নির্বাচিত হলে কোতোয়ালি, বংশাল, সূত্রাপুরসহ অবহেলিত এলাকাগুলোতে পরিকল্পিত নগর উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে সবাইকে নিয়ে কাজ করবেন। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সমস্যার সমাধানও করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ