1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখা চালু মেঘনা ব্যাংক চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমে যুক্ত হলো সব সেবার সমন্ময় করতে ‘ওমনি চ্যানেল’ এনেছে ব্র্যাক ব্যাংক ‘কাঙ্ক্ষিত দাম মেলেনি’, ‘সোনার ডিম’ আবুধাবিতে ফেরানোর চেষ্টা আটকালেন গোয়েন্দারা যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

খুশকি তাড়াতে যা করবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪
  • ১৩৯ Time View
hair5ঝলমলে সুন্দর চুল পেতে সবাই চায় কিন্তু খুশকির কারণে ঝলমলে চুল আর পাওয়া হয় না। খুশকি নিয়ে চিন্তা করেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। শীতকালে বেড়ে যায় এই খুশকির যন্ত্রণা। কারণ শীতে বাতাসের আদ্রতা কমে যাওয়ায় মাথার ত্বক হয়ে যায় শুষ্ক ও রুক্ষ। খুশকির কারণে বেড়ে যায় চুল পড়া, হতে পারে চুলকানি। ঘাড়ে ও পিঠে ছড়িয়ে পড়া খুশকি দেখতে লাগে খুবই বাজে। এটি ব্যক্তিত্বের জন্যও খারাপ। তাই খুশকিমুক্ত থাকার চেষ্টা করা উচিৎ প্রত্যেকেরই। খুশকি তাড়াতে বাজারে এন্টি-ডেনড্রাফ শ্যাম্পু পাওয়া যায়। তবে ঘরোয়া উপায়েও খুশকিমুক্ত থাকা যায়।
‘হট অয়েল থেরাপি’ খুশকির জন্য উপকারী। এই থেরাপিতে খুশকির পাশাপাশি মাথার ত্বকের শুষ্কতা কমে। অলিভ অয়েল গরম করে তুলোর সাহায্যে মাথার ত্বকে লাগিয়ে নিন। এবার গরম পানিতে টাওয়েল ভিজিয়ে ভালো করে চিপে নিন। সেই টাওয়েল মাথায় জড়িয়ে রাখুন ৫ মিনিট। এভাবে ৩/৪ বার টাওয়েল ভিজিয়ে মাথায় দিন। এবার চুল শুকিয়ে ঘুমিয়ে পড়ুন। শ্যাম্পু করবেন না। পরদিন সকালে মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন লেবুর রস এবং আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন। এটাই হলো ‘হট অয়েল থেরাপি’। সপ্তাহে এক বার এই থেরাপি দিলে খুশকি অনেক কমে যেতে পারে।
নিম পাতায় আছে প্রাকৃতিক এন্টি ব্যাকটেরিয়া; যা খুশকি দূর করতে সাহায্য করে। দুই মুঠো নিমপাতা পাঁচ কাপ গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ওই পাতা বেটে ভেজানো পানির সাথে মিলিয়ে মাথায় লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এতে মাথার চুলকানি কমবে। খুশকি কমাতেও সাহায্য করে নিমপাতা।
চুলে শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে দুই টেবিল চামচ ভিনেগার মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। আর শ্যাম্পুর পর মাঝারি সাইজের এক মগ পানির সাথে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিন। সেই পানি দিয়ে চুল আরেকবার ধুয়ে নিন। এতেও খুশকি কমে যায়।
এছাড়া এক টেবিল চামচ মেথি দুই কাপ পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। সকালে বেটে সেটা চুলের গোড়ায় লাগিয়ে নিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। দেখবেন খুশকি কমে যাবে অনেকটাই। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ