1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি সিনেমা এলেই কি হলগুলো বাঁচবে স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া আসামে হোটেলে গোলাগুলি, নিহত ৫ জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে তারেক রহমান মহাপরিকল্পনা নিয়ে হতাশা কাটছে না তিস্তাপাড়ের মানুষের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি ব্যাংকে পারিবারিক নিয়ন্ত্রণ কমাতে যে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ-জাপান সম্পর্ককে যৌথ সমৃদ্ধির চালিকাশক্তি করার প্রত্যয় প্রধানমন্ত্রীর অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় জাপান ও বাংলাদেশের বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক চলছে

খুলনায় নারীসহ আটক জামায়াত নেতার ছেলে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

খুলনার খালিশপুরের মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম ফারুকের ছেলে মমতাজির বিল্লাহকে (২৬) আটক করে থানায় নেওয়া হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর সড়কের ৩২৫ নম্বর ভবনের চারতলায় কয়েকজন যুবক ভাড়া থাকেন। আজ বিকেলে মমতাজির বিল্লাহ ওই তরুণীকে নিয়ে মেসের একটি কক্ষে যান।

মেসের অন্য বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা দুজনকে অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীরা ঘটনাস্থলে যান।

খবর পেয়ে খালিশপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে মেসের একটি কক্ষ থেকে মমতাজির বিল্লাহ ও ওই তরুণীকে থানায় নিয়ে যায়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ