1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

খালেদা নালিশ করে বালিশ পান, ভাঙা জুতার বাড়ি খান : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ১৪৬ Time View

hasina1mপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জাতীয় নির্বাচন সম্পর্কে তিনি (খালেদা জিয়া) বিদেশীদের কাছে নালিশ করে বালিশ পেয়েছেন। আর দেশবাসীর কাছে তিনি ৫ জানুয়ারির নির্বাচনে ভাঙা জুতার বাড়ি খেয়েছেন।”

বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে বিএনপির বন্ধ করা কারখানাগুলো খুলে দিয়েছি। অথচ ন্যায্য মজুরি দাবি করায় বিএনপি সরকার শ্রমিকদের রমজান মাসে গুলি করে হত্যা করেছে। শ্রমিকদের শিল্পের মালিকানা দেয়ার দৃষ্টান্ত আওয়ামী লীগ চালু করেছিল।”

শেখ হাসিনা বলেন, “হত্যা খুন ষড়যন্ত্রের রাজনীতির ফাঁকে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে। জিয়াউর রহমানই প্রথম দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে।”

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। মানুষের জীবন সুন্দর হয়।

শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে শুরু করেছি। যুদ্ধাপরাধের বিচারের রায়ও আল্লাহর রহমতে কার্যকর করে যাচ্ছি।

মন্ত্রিপরিষদের অনেক সদস্যসহ দলের কেন্দ্রীয় নেতারা সভামঞ্চে উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাদের অনেকে সেখানে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ