1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

খালেদা জিয়া পাকিস্তানের প্রমাণিত এজেন্ট: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১২
  • ২৩১ Time View

খালেদা জিয়া পাকিস্তানের প্রমাণিত এজেন্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে খালেদা জিয়ার ৫ কোটি রুপি নেওয়াই প্রমাণ করে তিনি তাদের এজেন্ট।

শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া ক্ষমতায় এসে একবার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চেয়েছিল। এখন আবার যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পক্ষ নিয়েছে। পাকিস্তানের আদালতে ৫ কোটি রুপি নেওয়ার বিষয়টি ফাঁস হয়েছে। এভাবে আরো কত টাকা তিনি নিয়েছেন তা জানি না।

এ সময় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের বলেন, খালেদা জিয়ার বিষয়ে সর্তক থাকতে হবে। এ ব্যাপারে মানুষকে সর্তক করতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী গত ৭ মার্চের গণর‌্যালি সফলের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ নিয়ে আগামী ১৪ মার্চের মহাসমাবেশের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

এ সময় ১২ মার্চে বিএনপির ঢাকা চলো বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের অঘটন যাতে না ঘটে এজন্য প্রশাসনকে সর্তক থাকতে বলা হয়েছে।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগাঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আহমদ হোসেনসহ ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়নগঞ্জ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ