1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

`খালেদা একদিন বলবেন জামায়াতই প্রকৃত মুক্তিযুদ্ধের দল’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ১৬৬ Time View

hasan28বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অস্বস্তি ও অশান্তিতে রয়েছেন মন্তব্য করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুমিল্লার জনসভায় তিনি (খালেদা) বলেছেন আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের শক্তি নয়। অথচ তার স্বামী জিয়াউর রহমান আওয়ামী লীগ সরকারের কর্মচারী ছিলেন। একদিন হয়তো খালেদা বলবেন, জামায়াত প্রকৃত মুক্তিযুদ্ধের দল।

খালেদা জিয়া আর ছাত্রদল ও যুবদল ‘ক্যাডাদের’ বক্তব্যের মধ্যে কোনো ফারাক নেই বলেও মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব হলরুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কবি ও সাংবাদিক ত্রিদিব দস্তিদারের দশম মৃতুবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধী, জঙ্গীবাদ, সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, খালেদা-তারেকের ষড়যন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “যদি আজ ত্রিদিব দস্তিদার বেঁচে থাকতেন, তাহলে খুবই খুশি হতেন। কারণ শেখ হাসিনার সরকার খালেদার মতো যুদ্ধপরাধীর গাড়িতে পতাকা ওড়াতে দেননি। যুদ্ধাপরাধীর গাড়িতে পতাকার ব্যবহার নিয়ে ত্রিদিবের চরম আপত্তি ছিল।’

সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্র দেন- আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, এড. বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ