1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

খালেদার বাসার সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪
  • ১৭৭ Time View

বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা বেষ্টনী প্রত্যাহার করা হয়েছে। ফলে টানা ১৩ দিন পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ওই বাসার সামনের চিত্র।

বুধবার সকাল থেকেই গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর রোডের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা ভবনের’ সামনে থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা চলে যান। একই সঙ্গে বাসার সামনের সড়কে ব্যারিকেড হিসেবে রাখা গাড়িও সরিয়ে নেওয়া হয়। বাসার সামনে এখন স্বাভাবিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা রয়েছেন।

প্রসঙ্গত, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার পর ২৫ ডিসেম্বর রাত থেকেই সরকার বেগম খালেদা জিয়াকে নিজ বাসভবনে অবরুদ্ধ করে রাখে। এ সময় ওই বাসা এবং গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া বাসার সামনের সড়কে জলকামান মোতায়েন এবং বাঁশকল ছাড়াও একাধিক বালুবোঝাই ট্রাক আড়াআড়ি রেখে ব্যারিকেড তৈরি করা হয়। এ ক’দিন তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী দূরের কথা, আত্মীয় স্বজনকেও দেখা করতে বাধা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ