1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশ্ব স্ট্রোক দিবস: প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন

খালেদার অভিশাপ যেন আমাদের জন্য আশীর্বাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ১৪৬ Time View

hasina3বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৬ সালে উনি বলেছিলেন আমি নাকি বিরোধীদলীয় নেতাও হতে পারব না।

ভাগ্যের কী নির্মম পরিহাস আজকে উনি নিজেই বিরোধীদলীয় নেতা হতে পারেন নাই। আর আল্লাহর রহমতে জনগণের ভোটে আমরা আজ ক্ষমতায়। ওনার অভিশাপ যেন আমাদের জন্য আশীর্বাদ।

জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশ তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ওনার (খালেদা জিয়ার) সহ্য না। আসলে তিনি এখন আফসোস করছেন, ক্ষমতা নাই, দুর্নীতি করতে পারছেন না, কমিশন খেতে পারছেন না।

জাতির জনক বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছেন জিয়াউর রহমান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরের পর থেকেই সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও আশেপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা আসতে শুরু করে। ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দুপুর আড়াইটার দিকে সমাবেশ স্থল জনস্রোতে পরিণত হয়।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকাগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ