1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ রাতেই ঝড়ের শঙ্কা দেশের ১১ অঞ্চলে বিশ্ব ব্যাংকের শঙ্কা: সংঘাত ও এল নিনিওয় পণ্যমূল্য বাড়বে ২৩% সয়াবিন তেলের দাম লিটারে আরো ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান বাংলাদেশ-জাপান ৬ সহযোগিতা চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি সুতা বিক্রিতে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা বদলির আগে ‘সন্ত্রাসী’ ইয়াসিনের ৬৫ জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার হাবীব সিলেট নগরীতে ছাত্রলীগের মিছিল, আটক ২ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭০০ কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন পণ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়ার আশঙ্কা

খাজার ব্যাটে অস্ট্রেলিয়ার লড়াই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ৬৪ Time View

অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টের প্রথম দিনের প্রায় অর্ধেকটাই ভেস্তে গেছে বৃষ্টিতে। দ্বিতীয় দিনও বেশ কয়েকবার বৃষ্টি হানা দিয়েছিল। কিন্তু খুব বেশিক্ষণ থামিয়ে রাখতে পারেনি খেলা। ঠিকই মাঠে গড়িয়েছে। তাতেই অস্ট্রেলিয়াকে লড়াইয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন স্টিভেন স্মিথ ও উসমান খাজা।

স্মিথ এবং খাজা মিলে গড়েছেন ১২৫ রানের জুটি। এই জুটির ওপর ভর করে অস্ট্রেলিয়াও বড় স্কোরের দিকে এগিয়ে চলছে। যদিও স্টুয়ার্ট ব্রডের হঠাৎ ঝলকানিতে দ্রুত দুই উইকেট হারিয়ে বসেছে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন এ প্রতিবেদক লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ১০০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬৮ রান। স্টিভেন স্মিথ ৬৭ রান করে আউট হয়ে গেলেও ৬৮ রানে ব্যাট করছেন উসমান খাজা। ৯ রান নিয়ে ব্যাট করছেন অ্যালেক্স ক্যারে।

বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয়েছে কেবল ৪৬.৫ ওভার। তাতে ডেভিড ওয়ার্নার (৩০), মার্নাস ল্যাবুশেন (২৮) এবং মার্কাস হ্যারিসরা (৩৮) উইকেটে থিতু হয়ে দাঁড়ানোর চেষ্টা করলেও জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড এবং মার্ক উডের তোপের মুখে সেটা আর সম্ভব হয়নি। দিন শেষ করেছিল তারা ৩ উইকেট হারিয়ে ১২৬ রানে।

আজ সকালে ৬ রান নিয়ে স্মিথ এবং ৪ রান নিয়ে ব্যাট করতে নামেন উসমান খাজা। দু’জনই হাফ সেঞ্চুরি পূরণ করেন। যদিও স্মিথ ৬৭ রান করে ফিরে যান ব্রডের বলে বাটলারের হাতে ক্যাচ দিয়ে। ১৪১ বল খেলেন তিনি। ১৭৬ বল খেলে ৬৮ রানে ব্যাট করছেন খাজা। ৩টি উইকেট নিয়ে ফেলেছেন স্টুয়ার্ট ব্রড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ