1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫
  • ১৫০ Time View

1125খাগড়াছড়ির গুইমারাতে থ্রি-হুইলার (মাহেন্দ্র) উল্টে চালকসহ দুইজন নিহত ও অপর দুই নারী যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের জালিয়াপাড়া মিশন হাসপাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছোটপিলাক এলাকার লাল মিয়ার ছেলে মাহেন্দ্রর চালক মো. নাছির উদ্দিন (৩৫) ও গচ্ছাবিল এলাকার ইসতিয়াক হোসেনের ছেলে মো. ছগির আহাম্মদ (৩৪)। এ সময় মাহেন্দ্রর চালক মো. নাছির উদ্দিনের স্ত্রী ও মা আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র ও গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সকালের দিকে নিজের মাহেন্দ্র নিয়ে মো. নাছির উদ্দিন তার স্ত্রী, মা ও ছগির আহাম্মদকে নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের জালিয়াপাড়া মিশন হাসপাতাল সংলগ্ন টার্নিংয়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পাশের খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নাছির উদ্দিন ও ছগির আহাম্মদ নিহত হয়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে জালিয়াপাড়া মিশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ