1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

ক্রিকেটকে বিদায় জানালেন চন্দরপল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬
  • ১৭৭ Time View

2010সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপল। শনিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে চন্দরপলের অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে বিশ্বব্যাপী ক্রিকেটে অমূল্য অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বোর্ড।

২০১৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণেই দল থেকে বাদ পড়েছিলেন চন্দরপল। চন্দরপল দলে ফেরার আশা করলেও ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল ইঙ্গিত দিয়েছে চন্দরপল তাদের বিবেচনায় নেই। শেষমেশ তাই অবসরের ঘোষণাই দিয়ে দিলেন ৪১ বছর বয়সি চন্দরপল।

চন্দরপল ১৬৪টি টেস্টে ৫১.৩৭ গড়ে ১১ হাজার ৮৬৭ রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৩০ টি। ধৈর্যের প্রতিমূর্তি চন্দরপল ২০০২ সালে ভারতের বিপক্ষে ২৫ ঘণ্টা ব্যাটিং করেছিলেন, বল খেলেছিলেন ১০৫০টি। ওয়েস্ট ইন্ডিজকে ১৪ টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন।

২৬৮ টি ওয়ানডেতে ৪১.৬০ গড়ে চন্দরপল করেছেন ৮ হাজার ৭৭৮ রান, সেঞ্চুরি ১১টি। ২০১১ সালের বিশ্বকাপের পরে অবশ্য আর ওয়ানডে খেলেননি। এছাড়া ২২ টি আন্তর্জাতিক টি টোয়েন্টিও খেলেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ