1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা জাপান থেকে ৫ বছরে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আলোচনা দুই প্রধানমন্ত্রীর বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান ঢাকা-চট্টগ্রামে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজট তাকাইচিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৫৩ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি কমিউটার ট্রেন ইয়ার্ডে এক বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ ক’জন।

বুধবার (২৬ মে) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে সান জোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) রেল ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

দেশটির পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা পরিবহনকর্মী ছিলেন। এছাড়া হামলাকারীও একজন পরিবহনকর্মী। তিনিও আত্মঘাতী হয়েছেন।

স্থানীয় সিবিএস (সম্প্রচার) স্টেশনের তথ্যমতে, বুধবার ভোরে একজন বন্দুকধারী ভিটিএ হালকা রেল ইয়ার্ডে গুলি চালায়। তখন সেখানে রেল কর্মচারীদের একটি মিটিং হচ্ছিল। বন্দুকধারীর হামলার আগে সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির (ভিটিএ) কর্মচারীর মালিকানাধীন একটি বাড়িতে আগুন লাগে।

কর্মকর্তারা বলছেন, গুলি চলমান অবস্থায়ই পুলিশ সেখানে পৌঁছায়।

ওই ঘটনায় বন্দুকধারীসহ ৯ জন নিহত হয়।

স্থানীয় মিডিয়া বলছে, বন্দুকধারী আত্মহত্যা করেছেন। তবে, পুলিশ এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

সান জোস শেরিফসের ডেপুটি রাসেল ড্যাভিস জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যমতে, এ বছর আমেরিকাজুড়ে ২৩০টি গণ বন্দুকহামলা হয়েছে।

গণ বন্দুকহামলা বলতে, যে গুলিতে চার বা তার অধিক মানুষ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ