1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ক্যালিফোর্নিয়ায় উদ্ধার অভিযান অব্যাহত, মৃতের সংখ্যা বেড়ে ১৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০১৮
  • ৬২ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে কাদামাটির প্রবল প্রবাহের পর বুধবার উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে হতাহতদের সন্ধানে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এই এলাকায় অপরাহ্ উনফ্রেসহ বেশ কয়েকজন সেলিব্রিটি বাস করেন।
মন্টেসিটো ও অন্যান্য শহর মঙ্গলবার ভারী বৃষ্টিপাত ও নদীগুলোর তীব্র ঢেউয়ের প্রভাবে কোমর সমান কাদামাটির স্রোতে তলিয়ে যায়। পাহাড়ি ঢলে সান্তা লস অ্যাঞ্জেলেসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাউন্টি সান্তা বারবারার বিভিন্ন এলাকা কাদাপানিতে সয়লাব হয়ে যায়। লস অ্যাঞ্জেলেসে গত মাসেই ভয়াবহ দাবানল ঘটে। স্থানীয়রা সেই ক্ষতি কাটিয়ে না উঠতেই সর্বশেষ এই প্রাকৃতিক দুর্যোগ হানা দিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ২৫ জন আহত হয়েছে। প্রাথমিক অবস্থায় আকাশপথে ৫০ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকজনকে সড়ক পথে সরিয়ে নেয়া হয়েছে।
কোন কোন এলাকায় এখনো দাবানলের ধ্বংসলীলার চিহ্ন রয়ে গেছে। সেখানে এখনো বেশ কয়েকটি বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে আশপাশের বেশ কয়েকটি অক্ষত রয়েছে।
পার্শ্ববর্তী কার্পিনরেরিয়ার বাসিন্দা রিচার্ড ট্রাগোনিয়া বলেন, ‘আগুনই এমন পরিস্থিতি তৈরি করেছে। ছাইভষ্মগুলো পানির তোড়ে নিচে নেমে এসেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ