1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

ক্যারিয়ার সেরা পারফরমেন্স নেইমারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭
  • ১০৬ Time View

চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে পিএসজিকে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল। ম্যাচে জোড়া গোল করে ও একটি করিয়ে তুলির শেষ আঁচড়টা দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আর এ ম্যাচে নিজের পারফরম্যান্সকে ক্যারিয়ারের সেরা বলে অভিহিত করেছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নেইমার বলেন, “এটাই আমার ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স। আসলে এমন ঘটনা জীবনে খুব বেশিবার আসে না। কেউ বিশ্বাস করতে পারেনি আমরা ছয়টি গোল করতে পারব, কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি।”

শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে যায় বার্সা। তাই ইউরোপ সেরার মঞ্চে  টিকে থাকতে অসাধ্য সাধন করতে হতো মেসি-নেইমারদের। আর সেই অসাধ্যই সাধন করলেন তারা। শুরুটা হয়েছিল সুয়ারেসের হাত ধরে, আর শেষের নায়ক সার্জিও রবের্তো। মাঝে ছিলেন মেসি-নেইমারারা। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের ব্যবধানে শেষ আটে লা লিগা চ্যাম্পিয়নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ