1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ক্যারিয়ারের শেষ সময়টায় এসে দাঁড়িয়েছি : গার্দিওলা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ১৩০ Time View

বার্নলির বিপক্ষে কঠিন এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। এরপর হঠাৎ করেই পেপ গার্দিওলার অবসরের কথা প্রকাশিত হলো। যা শুনে রীতিমতো অবাক সবাই।

এবারের মৌসুমের শুরুতে ম্যানুয়েল পেলেগ্রিনির সিটির দায়িত্ব পান ৪৫ বছর বয়সী গার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচের বিশ্বাস, ইংলিশ ক্লাবটিতে দায়িত্ব নেওয়া তার ক্যারিয়ারে শেষ ধাপগুলোর একটি হতে পারে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘ম্যানসিটিতে আমি পরের তিন বছর থাকছি। আরো বেশিও থাকতে পারি। তার মানে এই নয় যে ৬০-৬৫ বছর বয়সেও আমি ডাগআউটে এসে দাঁড়াব। আমি আমার ক্যারিয়ারের শেষ সময়টায় এসে দাঁড়িয়েছি।
‘আমি আমার কোচিং ক্যারিয়ারের শেষের দিকে চলে আসছি। এ ব্যাপারে আমি নিশ্চিত।’

গার্দিওলা বার্সেলোনায় ৪ বছরের দায়িত্ব পালন করে দারুণ সফল ছিলেন। ক্লাবটি তার হাত ধরে ৪ বছরে ১৪ টি ট্রফি, তিনটি লা লিগা ও দু’টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলে। ২০১৩ সালে বায়ার্নে গিয়েও সাফল্যের রাস্তায় হাঁটেন এই কোচ। ক্লাবটিকে পরপর তিন মৌসুম বুন্দেসলিগার শিরোপা জেতান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ