1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে শত শত ছাত্রী ধর্ষিতা হচ্ছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ১৪৯ Time View

rapee0ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে শত শত ছাত্রী ধর্ষিতা হলেও পুলিশকে জানানো হচ্ছে না। ফলে প্রতিকার পাওয়া তো দূরের কথা কেউ জানতেও পারছে না।

বহুল প্রচারিত ডেইলি মেইল পত্রিকায় সোমবার একটি জরিপের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে যে বিশ্ববিদ্যালয়টির প্রতি ১৩ ছাত্রীর অন্তত একজন যৌন নিপীড়নের শিকার হন। এতে বলা হয়, মর্যাদাসম্পন্ন এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে মেয়েরা নিয়মিত যৌন হয়রানি, ধর্ষণ এবং নানাভাবে অপদস্থ হয়ে থাকে।

জরিপে অংশ নেয়া দুই হাজারের বেশি শিক্ষার্থী জানিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়টির ঐতিহাসিক কলেজগুলোর অভ্যন্তরেই আক্রান্ত হন।

উত্তরদাতারা জানিয়েছেন, প্রতিকার পাওয়ার আশা নেই দেখেই তারা পুলিশকে ঘটনা জানান না।

পরিচয় প্রকাশ না করে এক ছাত্রী বলেন, পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে এমন বিশ্বাস না থাকায় তিনি তাদের ঘটনা জানাননি।

বিশ্ববিদ্যালয়টির ১২,২০০ আন্ডারগ্রাজুয়েটের মধ্যে ছাত্রী ৪৩ শতাংশ।

২০১০ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের ৭ শতাংশ ছাত্রী হয়রানির শিকার হন। 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ