1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘অর্ণব’, বাংলাদেশে কেমন প্রভাব পড়বে? রাতের মধ্যে দেশের যে ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ মুশফিক-লিটনকে নিয়ে শঙ্কার পর স্বস্তি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নয়, শান্তর চোখ এখন কেবল মিরপুর টেস্টে জাপানের কিংবদন্তি মাঙ্গা শিল্পী তেৎসুয়া চিবা মারা গেছেন অভিষেক-সূর্যবংশীর তাণ্ডবে পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, ভারতের তিনে তিন সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু হতে পারে বুধবার

কোপা জিতে আমরা কিংবদন্তি হতে চাই

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০১৫
  • ১৪৪ Time View

di mariyaগত ২২ বছর ধরে বড় কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। গত বছর বিশ্বকাপের ফাইনালে উঠেও জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্ন ভাঙে আলবিসেলেস্তেদের। তবে বছর ঘুরতেই এবার কোপা আমেরিকার ফাইনালে উঠেছে লিওনেল মেসির দল।

শনিবার রাতে ফাইনালে চিলির বিপক্ষে জিতলেই ২২ বছরের শিরোপা খরা কাটবে আকাশী নীল জার্সিধারীদের। এবার কোপার শিরোপা জিতে কিংবদন্তি হতে চান অ্যাঙ্গেল ডি মারিয়া, লিওনেল মেসিরা।

১৯৯৩ সালে এই কোপাতেই সবশেষ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার বিশ্বকাপ নামে পরিচিত এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বার শিরোপা জিতেছে তারা।

শনিবার চিলির বিপক্ষে ফাইনালে জিতলে উরুগুয়ের সমান সর্বোচ্চ ১৫ বার শিরোপা জেতার রেকর্ড গড়বেন আর্জেন্টাইনরা। সেই সঙ্গে কাটবে ২২ বছরের শিরোপা খরা। সুযোগটি হাতছাড়া করতে চান না ডি মারিয়া।

এ ব্যাপারে ডি মারিয়া বলেন, ফাইনালে পৌঁছনোটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটাকে কাজে লাগাতে হবে। লক্ষ্যে পৌঁছতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে।

ফাইনালে পৌঁছে ইতিমধ্যেই আমরা ইতিহাস রচনা করেছি। কিন্তু এবার ফাইনালে জিতে আমরা কিংবদন্তি হতে চাই। আশা করি আমরা এটা করতে পারব।

চোটের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গত মৌসুমটা ভালো না কাটেনি ডি মারিয়ার। তবে জাতীয় দলের জার্সিতে বেশ ছন্দে আছেন এই আর্জেন্তাইন উইঙ্গার।

কোপার সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করেন ডি মারিয়া। গোল পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এই তারকা ফুটবলার, ‘গোল পাওয়ার পর আমি খুবই খুশি। আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ