1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

কোন সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না: কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
  • ১০৯ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কারো পকেটের লোক দিয়ে ছাত্রলীগের কমিটি হবে না। কোন সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোন ভাবনা-চিন্তা করার অবকাশ নেই।

আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সন্মেলনের উদ্ধোধন করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার বিদায়ী সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বক্তব্য রাখেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

এসময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমি চাই-ত্যাগী যোগ্য নেতৃত্ব। কারো পকেটের লোক দিয়ে ছাত্রলীগের কমিটি হবে না। কোন সিন্ডিকেটের কথায় ছাত্রলীগ চলবে না। বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে এসেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, যদি আমরা ‘সারভাইব’ করতে চাই, তাহলে ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে তার ঐতিহ্যের ধারায় ফিরে আসতে হবে। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ