1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

কোনো পাতানো নির্বাচনে অংশ নেবে না জাপা: ফিরোজ রশীদ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩
  • ২০০ Time View

জনগণের প্রত্যাশার বাইরে কোনো পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ ।

বুধবার ধানমন্ডি ২ নম্বর রোডে কলাবাগান থানা জাপা আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র ও সংবিধান দু’টিই আজ হুমকির মুখে পড়েছে। গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান লংঘিত হবে। আবার সংবিধান রক্ষা করতে গেলে গণতন্ত্রের ওপর চরম আঘাত  আসবে। তবে জনগণের প্রত্যাশার বাইরে কোনো পাতানো নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না।”

ফিরোজ রশীদ বলেন, “সংবিধান ও গণতন্ত্র উভয়কে রক্ষা করতে গেলে জাতিকে চরম মূল্য দিতে হবে। এর সব দায়-দায়িত্ব রাজনীতিবিদদেরই বহন করতে হবে।”

তিনি বলেন, “আগামী নির্বাচনকে ঘিরে দেশ যেভাবে ক্রমে সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সরকার ও বিরোধীদল পয়েন্ট অব নো রিটার্নে অবস্থান করছে। এর থেকে বের হয়ে আসার জন্য সরকার ও বিরোধীদলের কাছে দেশবাসী সমঝোতার মনোভাব প্রত্যাশা করে।”

ইসহাক ভূইয়ার সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন- নগর দক্ষিণের সাধারণ সম্পাদক  জহিরুল আলম রুবেল, নগর নেতা  এম.এ সাঈদ, জাহিদ হোসেন বিপ্লব, শাহ আলম দেওয়ান, ইস্কান্দার মোল্লা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ