1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা আবেদনে ব্যাংক হিসাবে আরও বেশি অর্থ দেখাতে হবে নিজ দলের নেতা-কর্মীদের সঙ্গেও বেইমানি করেছে বিএনপি: আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি: তদন্তে বিমানের ৪ সদস্যের কমিটি কত রান হলে জিততে পারবে বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কোচের পদ থেকে সান্তোসকে বরখাস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

পর্তুগালের কোচের পদ থেকে ফার্নান্দো সান্তোসের বিদায় এক প্রকার নিশ্চিতই ছিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার জেরে ২০১৬ সালে পর্তুগালকে ইউরো জেতানো এই কোচকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পর্তুগিজ ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে সান্তোসকে বহিষ্কার করার কথা জানিয়েছে।
পর্তুগালের কোচ হিসেবে ২০১৪ সালে দায়িত্ব নিয়েছিলেন সান্তোস। এর দুই বছর পর ক্রিশ্চিয়ানো রোনালদোদের নিয়ে পর্তুগালকে ইউরো জিতিয়েছিলেন তিনি। এ ছাড়া ২০১৯ সালে তার অধীনে পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপা জয়লাভ করে। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতার জেরে বিদায় নিতে হলো ৬৮ বছর বয়সী অভিজ্ঞ এই কোচকে।
মরুর বুকে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে বদলি করে সমালোচনার মুখে পড়েন সান্তোস। তবুও নকআউট রাউন্ডের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের ম্যাচে রোনালদোকে প্রথম একাদশ থেকে বাদ দেন এই কোচ। কোচের সঙ্গে রোনালদোর এমন সম্পর্ককে আমলে নিয়ে কোচকে ছাটাই করে দিল ফেডারেশন।
পর্তুগিজ এই কোচে দেশের হয়ে ১০৯টি ম্যাচে ডাগআউটে দাড়িয়েছিলেন। যেখান থেকে ৬৭টি জয়, ২৩টি ড্র এবং ১৯টি ম্যাচে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা অর্জন করেন তিনি। রোনালদোদের ইউরো ২০২৪ এর বাছাইপর্ব শুরু হবে মার্চ ২০২৩ সালে। তার আগেই কোচ নিয়োগের কথা ভাবছে পর্তুগিজরা। কোচের নামের তালিকায় অনেক বড় বড় নাম আসলেও সেগুলো এখনই প্রকাশ করতে চাইছে না ফেডারেশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ