1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ১৩৬ Time View

বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে কেন্দ্রের ২০০ গজের অভ্যন্তরে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।drgdf

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সনের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে বক্শী বাজারস্থ সরকারি মাদ্রাসা-ই-আলীয়া কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (অর্ডিন্যান্স নম্বর- III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই আদেশ আগামী ১৬ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ