1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ ভারতের কাছে এবার ১৩ গোল হজম করল বাংলাদেশ সরকারি ব্যাংকের মধ্যে প্রথম মাস্টারকার্ডের লাইসেন্স পেল বাংলাদেশ কৃষি ব্যাংক

কুমিল্লায় খালেদা জিয়াসহ ৭৮ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ১০৯ Time View

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহতের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত পৃথক তিনটি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

সোমবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই ইব্রাহীম কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে এ চার্জশিট দাখিল করেন।

চার্জশিটে জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে প্রধান আসামি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের ৭৮ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার হরতাল-অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলা চালিয়ে ঘুমন্ত আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশের এসআই নুরুজ্জামান বাদী হয়ে দুটি এবং একই বছরের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যানে পেট্রলবোমা হামলার ঘটনায় পৃথক আরও একটি মামলা করেছিলেন।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ